Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিঁড়ে গেছে। এতে দুই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

কুলাউড়া জংশন স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ দুটি বগির সংযোগস্থলে ছিঁড়ে যায়।

ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার ও মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রার্থীদের টার্গেট আ.লীগ ও চা শ্রমিক

মৌলভীবাজার-২ প্রার্থীদের টার্গেট আ.লীগ ও চা শ্রমিক

কুকুরের কামড়ে আহত ৪৯

কুকুরের কামড়ে আহত ৪৯

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম