Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Advertisement

‎পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চরমপন্থি সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। এ তৎপরতার জেরে হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ওই গ্রামের একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তায় ভরা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ফরিদপুর থানা পুলিশ।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হাসান মাসুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ওসি বলেন, হাদল ইউনিয়নের প্রত্যন্ত বিল অধ্যুষিত এলাকায় সর্বহারা-নকশালপন্থি একটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে তথ্য ছিল। এ অবস্থায় ওই এলাকায় আধিপত্য বিস্তার, গোলাগুলি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে একটি বড় বটগাছের নিচে লুকিয়ে রাখা একটি বস্তায় ভরা চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, বাট ও একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।

‎ওসি জানান, প্রত্যন্ত বিল অধ্যুষিত হওয়ায় ওই এলাকায় সশস্ত্র কয়েকটি গ্রুপের তৎপরতা রয়েছে। তারা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।

তিনি বলেন, উপজেলার হাদল এলাকায় এর আগেও কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় একাধিক হত্যা ও গুমের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একটি নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

‎প্রেস ব্রিফিংয়ে এসআই আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

পরিবারের তুচ্ছ-তাচ্ছিল্যে সীমান্তের পথে ৩ ছাত্রী, অতঃপর...

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেঙ্গুতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গুতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

লাশ ঘরে রেখে মানববন্ধনে অংশ নেন খুনি মোস্তফা!

কলিকে ধর্ষণের পর হত্যা লাশ ঘরে রেখে মানববন্ধনে অংশ নেন খুনি মোস্তফা!

শিশু কলি হত্যা: অভিযুক্ত মোস্তফার বাড়ি গুঁড়িয়ে দিলেন জনতা

শিশু কলি হত্যা: অভিযুক্ত মোস্তফার বাড়ি গুঁড়িয়ে দিলেন জনতা

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম