Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই

Advertisement

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই

ভাঙচুর করা পিবিআই‘র মাইক্রোবাস। ছবি: যুগান্তর

Advertisement

নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।  এতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুই সদস্য গুরুতর আহত হন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে এ হামলা হয়।  ছিনিয়ে নেয়া মহসিন আলী মন্টু প্রতারণা মামলার আসামি। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। শহরের খালেদ মার্কেটে তার গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিবিআইয়ের একটি টিম নারায়নগঞ্জ থেকে সৈয়দপুরে আসামি মহসিনকে গ্রেপ্তার করতে আসে।  তাকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পেয়ে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলার সময় মহসিন ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করে বিশৃঙ্খলা তৈরি করেন।  এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধারে ছুটে আসেন।  এতে হামলার শিকার হন পিবিআই সদস্যরা। সাধারণ মানুষ ভুয়া ডিবি পুলিশ ভেবে পিবিআইয়ের মাইক্রোবাসটিও ভাঙচুর করে ও তাদের আটক করে পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়।  পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ পিবিআই সদস্যদের উদ্ধারসহ ভাঙচুর করা মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা থানার একটি মামলায় পিবিআইয়ের কয়েক সদস্য সৈয়দপুর এসে মহসিনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদের মারধর করেন।  একই সঙ্গে পিবিআইয়ের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেন তারা। 

তিনি আরো বলেন, খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিবিআইয়ের গাড়িচালকসহ চার সদস্যের টিম ও গাড়িটি উদ্ধার করে।  এ সময় আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  যারা আসামিকে ছিনিয়ে নিতে পিবিআই সদস্যদের আহত করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে ধরতেও অভিযান শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম