Logo
Logo
×

সারাদেশ

৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‍্যাব-১১ এর অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ছবি: যুগান্তর

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‍্যাব-১১ এর অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, বুধবার ভোর রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আবির (৩০) ও মো. সজিব (২২) নামের দুজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক আবির ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোল গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং সজিব কুমিল্লা কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মো. শিপনের ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম