Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ  আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলীম খান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন- মোশারফ হোসেন খান চৌধুরী, আলতাফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউজিসি চেয়ারম্যান আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আক্রামুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. রেজাউল করিম, সৌরভ মাহমুদ হারুন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক রেজাউল হক শাকিল।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের অসঙ্গতি, সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

মানসিক রোগী সাজিয়ে শিকলে বন্দি ২০ বছর

বাবার ভিটাই যেন আজাদের কারাগার মানসিক রোগী সাজিয়ে শিকলে বন্দি ২০ বছর

আবেগঘন বার্তা দিয়ে ব্রাহ্মণপাড়াকে বিদায় জানালেন ইউএনও মাহমুদা

আবেগঘন বার্তা দিয়ে ব্রাহ্মণপাড়াকে বিদায় জানালেন ইউএনও মাহমুদা

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ইতিকাফে নামাজরত মুসল্লির মৃত্যু

ইতিকাফে নামাজরত মুসল্লির মৃত্যু

আরও পড়ুন

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম