আবেগঘন বার্তা দিয়ে ব্রাহ্মণপাড়াকে বিদায় জানালেন ইউএনও মাহমুদা
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
ইউএনও মাহমুদা জাহান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বদলিজনিত বিদায়ের প্রাক্কালে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
রোববার রাত ১১টার উপজেলা ব্রাহ্মণপাড়া ইউএনও ফেসবুক আইডিতে এক আবেগঘন বার্তা দেন।
দায়িত্ব শেষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি কর্মজীবনের প্রায় দেড় বছরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান।
বিদায়ী বার্তায় মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও হিসেবে প্রায় দেড় বছর কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। এ সময়ে উপজেলার সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন, যদিও প্রত্যাশা অনুযায়ী সবকিছু করা সম্ভব হয়নি।
মাহমুদা জাহান তার বার্তায় বলেন, আমার কর্মজীবনের সব কৃতিত্বের দাবিদার ব্রাহ্মণপাড়ার মানুষ, আর ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আমার নিজের। বিদায় বেলায় আপনারা যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমি আজীবন মনে রাখব।
বার্তার শেষাংশে তিনি ব্রাহ্মণপাড়া ও উপজেলার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভালো থাকুক প্রিয় ব্রাহ্মণপাড়া, ভালো থাকুক ব্রাহ্মণপাড়ার মানুষগুলো।
উল্লেখ্য, সম্প্রতি বদলিজনিত কারণে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের কর্মস্থল পরিবর্তন হয়েছে। তার বিদায় উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
