Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

Advertisement

Icon

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৫৪ পিএম

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

Advertisement

‘টাকা লাগলে টাকা নিতি, তবু বন্ধুদের দাওয়াত দিতি’, ‘শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন চমকপ্রদ স্লোগানে বন্ধুর বিয়েতে দাওয়াতবঞ্চিত বন্ধুরা বিক্ষোভ মিছিল করেছেন। 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল বের করেন এসএসসি-২০১৫ ব্যাচের বন্ধুরা।

আগেই ঘোষণা দিয়ে বন্ধুরা বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে ব্যানার ও প্ল্যাকার্ড  নিয়ে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। 

তবে বিক্ষোভ ও প্রতিবাদ বলতে যেটা বোঝায় এই বন্ধুদের মধ্যে তেমনটি ছিল না। প্রতিবাদী স্লোগান দিলেও প্রত্যেকের মুখে লেগে ছিল এক প্রকারের হাসি।

মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে ব্যাপক লাইক, কমেন্ট ও শেয়ার হতে থাকে। চমৎকার চমৎকার মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।

তবে বন্ধুদের এই ‘আন্দোলন’ কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা প্রিয় বন্ধু শাকিলের নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানান।

মানববন্ধনে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- আয়নাল শেখ, মিশকাত, আলামিন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধুবান্ধব।

বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যার পর বন্ধুরা একত্রিত হয়ে নৈশভোজ করেন। 

এ প্রসঙ্গে বন্ধু আয়নাল শেখ জানান, শাকিল আমাদের বেস্ট ফ্রেন্ড। আমরা ওকে ছাড়া কিংবা ও আমাদের ছাড়া কোনোদিন কোনো গুরুত্বপূর্ণ কাজ করিনি। আমরা প্রত্যেকে একে অপরের হরিহর আত্মা। শাকিল শুক্রবার বিয়ে করবে বলে আমাদের কয়েক দিন আগে প্রাথমিকভাবে বলে রেখেছিল; কিন্তু বৃহস্পতিবার সে আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আমাদের ওর বিয়েতে অনেক আনন্দ করার ইচ্ছা ছিল; কিন্তু হলো না। তাই প্রতিবাদের ছলে আমরা আজ বন্ধুরা মিলে কিছুটা আনন্দ করে নিলাম!

এ বিষয়ে শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

আরেক নারীকে মাথা থেঁতলে হত্যা, যৌনপল্লিতে  আতঙ্ক

আরেক নারীকে মাথা থেঁতলে হত্যা, যৌনপল্লিতে আতঙ্ক

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

বাড়িতে কাফনের কাপড় ও বেনামি চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

বাড়িতে কাফনের কাপড় ও বেনামি চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম