Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের পক্ষে দুর্গাপুরে মানবিক সহায়তা

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ডেপুটি স্পিকারের পক্ষে দুর্গাপুরে মানবিক সহায়তা

নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অনুকূলে বরাদ্দকৃত জরুরি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা ও ৪০ টন চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং অসহায় ও দুস্থ পরিবারসহ ২শ পরিবারের হাতে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। 

ব্যারিস্টার কায়সার কামালের দিক-নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও সুশীল সমাজের মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তত করে এ সহায়তা বণ্টন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, মানবিক সহায়তা হিসেবে ২শ জন বিভিন্ন পর্যায়ের উপকারভোগীকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। এতে প্রত্যেক পরিবারে নগদ পাঁচ হাজার টাকা এবং ভিজিএফ সহায়তার আওতায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বিভিন্ন মসজিদের ৬০ জন ইমাম-মোয়াজ্জিনের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, দুর্গাপুর প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকগণ ও উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দক্ষিণ আফ্রিকায় সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

যুগান্তরে সংবাদ প্রকাশের জের দুর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে ইউএনওর সংবাদ সম্মেলন

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

ডেপুটি স্পিকারের উদ্যোগ: সোমেশ্বরী নদীতে দুটি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম