Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেহেন্দীগঞ্জে লঞ্চ থেকে পড়ে কিশোর নিখোঁজ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

মেহেন্দীগঞ্জে লঞ্চ থেকে পড়ে কিশোর নিখোঁজ

Advertisement

বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে লঞ্চ থেকে কালাবদর নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর মো. রানা (১৭) বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে আত্মীয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে জাঙ্গালিয়া ইউনিয়নে যান। সেখান থেকে ফেরার পথে লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে রানার পরিবার জাঙ্গালিয়া ইউনিয়নের কামরুল মোল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান শেষে সকালে তারা লঞ্চে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত রানা পা পিছলে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় মুহূর্তেই তিনি স্রোতের টানে তলিয়ে যান।

স্থানীয় মো. রাসেল বলেন, ঘটনার পরপরই তারা জাল ও নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

কালীগঞ্জ নৌপুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এদিকে ঘটনার পর লঞ্চটির চলাচলের সময়সূচি স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চটি সকাল সাড়ে ৭টার দিকে লেঙ্গুটিয়া থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় ভোলাইবাড়ির সামনে ছাদে অবস্থানরত এক যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হন। লঞ্চের ছাদে যাত্রী পরিবহণের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে যাত্রী পরিবহণের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে চিঠিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি

লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম