Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরব থানার ওসি প্রত্যাহার

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

ভৈরব থানার ওসি প্রত্যাহার

আতাউর রহমান আকন্দ।

Advertisement

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের আদেশে জনস্বার্থে ও প্রশাসনিক কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

জানা গেছে, বুধবার (১০ জুন) রাতে ভৈরবে সংঘটিত সংঘর্ষ এবং ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে পুলিশ কর্তৃপক্ষ এ দাবিকে অস্বীকার করেছে।

এ বিষয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ বলেন, ঘটনাটি সত্য। প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভৈরবের মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের কমলপুর ও বাসস্ট্যান্ড এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-সিলেট এবং ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রাত ১২টার পর অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হলে মধ্যরাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয় কমপক্ষে অর্ধশতাধিক দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম