Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৪৪ এএম

সিলেট সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

Advertisement

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে মিক কন্দ দানী (৬০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভারতের সীমান্তের ১০০ গজ  অভ্যন্তরে নদীর পানিতে পাথরের চিপায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

মিক কন্দ দানী কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।

স্থানীয়রা জানায়, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন। এছাড়া খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন বলেও জানান তারা। 

বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশে ভারতের অভ্যন্তরে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজ শুরু করেন। পরে ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় লাশ মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। 

তিনি আরও বলেন, সীমান্তের বাংলাদেশ অংশের কাছাকাছি তার বাড়ি। তিনি প্রায়ই ওপারে বাগানে কাজ কাজ করতে যেতেন। দুর্ঘটনায় সীমান্তের অভ্যন্তরে তার মৃত্যু হয়। পরে তার আত্মীয়রা তাকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম