Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাদাপাথরে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

সাদাপাথরে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ

সুব্রত সাহা বিকাশ

Advertisement

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টায় জিরোপয়েন্টের বিজিবি ক্যাম্পের সামনে ধলাই নদীর উৎসমুখে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই পর্যটকের নাম সুব্রত সাহা বিকাশ (৩৩)। পেশায় একজন চিকিৎসক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা ও কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর নিলয় জানান, ঢাকা থেকে সিলেট ভ্রমণে আসেন চার বন্ধু। তাদের একজন সুব্রত সাহা বিকাশ। বৃহস্পতিবার দুপুরে তাদের ৩ জন সাদাপাথরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় দুজন সাঁতরে নিজেদের রক্ষা করে তীরে উঠতে সক্ষম হন; কিন্তু সুব্রত সাহা স্রোতে তলিয়ে যান।

সঙ্গে সঙ্গে তার বন্ধুদের চিৎকার শুনে সবাই এগিয়ে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সুব্রত সাহার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও পুলিশ রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম