Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

ফাইল ছবি

Advertisement

সিলেটের বিশ্বনাথে জমি ক্রয়-বিক্রয় নিয়ে মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে স্থানীয় চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এই সংঘর্ষের এক পক্ষ রয়েছেন জমি বিক্রেতা ভুরকি গ্রামের বাসিন্দা ও লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৬০)। আর অপর পক্ষ জমি ক্রয়কারী হচ্ছেন পার্শবর্তী ইসবপুর গ্রামের হাজি সফির মিয়া (৬৫)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে ভুরকি ও ইসবপুর গ্রামের মধ্যস্থানে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় ভুরকি বাজারে থাকা ইসবপুর গ্রামের লোকজনের দোকানপাট ভাংচুর ও মাধরের অভিযোগও রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন— চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৬০), মাসুক মিয়া (৫৫), কবির মিয়া (৩৮), আতিকুর রহমান (৫০) ও আব্দুল ওয়াহিদ টিটন (৫০)।

অপরপক্ষের আতরা হলেন— হাজি সফির মিয়া (৬৫) তাজ মিয়া (৫৫), জনি মিয়া (৩২), জয়নাল আবেদীন (২৮), কয়সর মিয়া (৩০), জসিম হোসেন (২২), সাইদি (৩২) ও আলিম উদ্দিন (৩৫)। উভয় পক্ষের বাকি আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় মেম্বার নেপাল চন্দ্র দে বলেন, চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার কাছ থেকে জমি ক্রয় করেছেন হাজি সফির মিয়া। এনিয়ে একটি জটিলতা দেখা দেওয়ায় তাদের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আর এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০/১৫ জন করে আহত হয়েছেন। আবার তাদের কেউ কেউ হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে তিনি জানান।

জানতে চাইলে পুলিশ আতংকে পালিয়ে থাকায় উভয় পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্বব হয়নি।

থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, জমি ক্রয় বিক্রয় নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫/৭জন করে আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম