Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেট জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

বিচারপ্রার্থীদের দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং প্রয়োজনীয় ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে তিনি সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজিরকরণসহ বিচারিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। গত শনিবার সিলেট শহরতলির একটি হোটেল অ্যান্ড রিসোর্টে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিচারকদের উপস্থিতিতে তিনি একথাগুলো বলেন। শহরতলির একটি হোটেল অ্যান্ড রিসোর্টে এই আয়োজন করা হয়।

একই সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ব্যবহার, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে আইন অনুসরণের আহ্বান জানান প্রধান বিচারপতি। অপরদিকে অনুষ্ঠানে উপস্থিত চার জেলার বিচারকেরা বিচারক ও কর্মচারী সংকট, বাজেটস্বল্পতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলে তিনি তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী এবং সিলেট বিভাগের চার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জেলা ও দায়রা জজরা উপস্থিত থেকে বিচারসেবা উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম