Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

এএনএম জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। 

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের সাংগঠনিক  সম্পাদক। এর আগে তিনি আওয়ামী লীগ নেতা আসম ফিরোজ গ্রুপে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি আসম ফিরোজ গ্রুপ থেকে বের হয়ে মেয়র জুয়েল গ্রুপে যোগ দেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল  ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায়  দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম