Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক একযোগে বদলি

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক একযোগে বদলি

ছবি: সংগৃহীত

Advertisement

জলাবদ্ধতাসহ নানা অব্যবস্থাপনার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একসঙ্গে সাত শিক্ষকের বদলির ঘটনায় জেলার শিক্ষাঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে, কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়েছে। এসব শিক্ষকদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ সূত্র জানিয়েছে, উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম সরাসরি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না। এছাড়া গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই কুমিল্লায় ভারি বর্ষণে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার মধ্যে পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ডিঙি নৌকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। নৌকায় চড়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং সারা দেশের গণমাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি করে। এই ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তিনি এ বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নির্দেশ প্রদান করেন। 

পরে গত ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজটি পরিদর্শনে যান। এ সময় তিনি কলেজে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরীক্ষা ব্যবস্থাপনায় মারাত্মক অসন্তোষ প্রকাশ করেন এবং কলেজ শিক্ষকদের সঙ্গে বৈঠকে এ ঘটনার কারণে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে এতো শিক্ষক বদলির ঘটনা এটাই প্রথম। এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ওই ঘটনায় তাদের ত্রুটি আছে কিনা বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

আরও পড়ুন

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম