Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

Advertisement

চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আট থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।

আটকদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

ধর্ষণের সংবাদ প্রকাশ, সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ

আরও পড়ুন

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৫০ জনের হাম শনাক্ত

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম