Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নিহত মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের ভাগাভাগিকে কেন্দ্র করে কবির ও মনসুর গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল (বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ) এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদত নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি কবির গ্রুপের সদস্য। 

নিহত মোহাম্মদ জিল্লুর রহমান সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মনসুর গ্রুপের সদস্য ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরল ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাছের ঘের ভাগাভাগি ও দখল নিয়ে কবির গ্রুপ আর মনসুর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১১ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। একই হাসপাতালে গুলিবিদ্ধ আরও ১০ জন চিকিৎসাধীন। 

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সরল এলাকায় বেড়িবাঁধের বাইরে মৎস্য ঘের দখল নিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

বাড্ডা ও রূপগঞ্জে গুলিবিদ্ধ ২

বাড্ডা ও রূপগঞ্জে গুলিবিদ্ধ ২

রাজধানীতে নারী গুলিবিদ্ধ, স্বামীসহ গ্রেফতার ৩

রাজধানীতে নারী গুলিবিদ্ধ, স্বামীসহ গ্রেফতার ৩

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম