Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ, ১২ লাখ টাকা লুট

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ, ১২ লাখ টাকা লুট

ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতচক্র ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বারো লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার বসুরহাট-হাজারী হাট সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরহাজারী  ইউনিয়নের আবু মাঝির হাটের ইসলামি ব্যাংকিং এজেন্ট শাখার ম্যানেজার ও চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান ইসলামি ব্যাংক বসুরহাট শাখা থেকে বারো লাখ টাকা তোলেন। টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে এজেন্ট ব্যাংকিং অফিসে ফিরছিলেন।

এ সময় আবদুর রহমান জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে ইয়াবা আছে বলে আবদুর রহমানকে গাড়ীতে তুলে নেয়। এরপর চোখ বেঁধে টাকা নিয়ে আবদুর রহমানকে সেনবাগের নবীপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

ছেলেকে হত্যার পর লাশ ধানখেতের পাশে রেখে আসেন বাবা নিজেই

ছেলেকে হত্যার পর লাশ ধানখেতের পাশে রেখে আসেন বাবা নিজেই

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম