Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিহত ২, নিখোঁজ ২

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিহত ২, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নাজিরারটেক উপকূলেই এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে একদল জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান মেলেনি। তবে দুর্ঘটনার সময় ট্রলারে ঠিক কতজন জেলে ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহেশখালী থানার ওসি আব্দুস সালাম জানান, ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের তাণ্ডবে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। পরে ২ জেলের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তৎপরতা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মাঠে পর্যাপ্ত লবণ, তারপরও দেড় লাখ টন আমদানির অনুমতি

মাঠে পর্যাপ্ত লবণ, তারপরও দেড় লাখ টন আমদানির অনুমতি

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মোটা অঙ্কের অর্থ বিনিময় ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম