Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ার্ড বিএনপির কমিটির পদ-পদবি নিয়ে বিরোধের জেরে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রফিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় আট মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৎকালীন সাধারণ সম্পাদক রফিক মিয়াকে অব্যাহতি দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে দলীয় নীতিমালা অনুযায়ী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি রফিক মিয়াকে আবারও সাধারণ সম্পাদক পদে বহাল করা হলে এ নিয়ে দলের অভ্যন্তরে নতুন করে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে আসাদ মিয়া ও তার সমর্থকরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

জালালপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া জানান, আমাকে সাধারণ সম্পাদকের পদ দেওয়ার কথা বলে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া শ্যামল আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করলেও এখন আমাকে পদ থেকে বাদ দিয়েছেন। ফলে আমি আমার দেওয়া এক লাখ টাকা ফেরত চেয়েছিলাম। আমাকে টাকা ফেরত না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে একপর্যায়ে আমাকে কিল-ঘুসি মেরেছে। আমি আমার টাকা ফেরত ও এই ন্যক্কারজনক ঘটনার বিচার চাই।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়া জানান, সন্ধ্যার পর বাড়ি থেকে কটিয়াদী যাওয়ার পথে রফিকমোড়ে পৌঁছলে ১০-১২ জন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরে তারা অতর্কিত হামলা চালিয়ে তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিঠু জানান, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি যদি দলীয় বিরোধকে কেন্দ্র করে ঘটে থাকে, তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম