Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজের ভিক্ষার টাকায় দাফন হলো ওয়াহাবের

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

নিজের ভিক্ষার টাকায় দাফন হলো ওয়াহাবের

ওয়াহাব পাটোয়ারী। ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার মনপুরায় নিজের জানাজা ও মৃত্যুর পর মানুষকে খাওয়ানোর জন্য ভিক্ষা করে একটু একটু করে টাকা জমিয়ে রাখতেন সত্তরোর্ধ্ব এক ভারসাম্যহীন ভিক্ষুক। স্থানীয়দের কাছে তিনি ‘মফুর বাপ’ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম ওয়াহাব পাটোয়ারী।

মৃত্যুর পর দাফনের খরচের কারণে জানাজা ও দাফন না হওয়ার আশঙ্কা থেকেই তিনি টাকা জমিয়ে রাখতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ভিক্ষা করে পাওয়া টাকা তিনি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা রাখতেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ওয়াহাব পাটোয়ারী উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কবির বাজারে মেয়ের বাড়িতে মারা যান।

পরে শুক্রবার জুমার আগে তার জমানো টাকা দিয়ে দাফনের কাপড় কেনা হয়। এরপর বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের মনির বাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয়রা তাকে দাফন করেন।

সত্তরোর্ধ্ব ওয়াহাব পাটোয়ারী ওরফে ‘মফুর বাপ’ উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওয়াহাব পাটোয়ারী সারাদিন বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করতেন। ভিক্ষা করে পাওয়া টাকা-পয়সা পুঁটলিতে (পলিথিনে মোড়ানো) করে রাখতেন। পরে রাতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে ওই টাকা আমানত হিসেবে জমা রাখতেন।

মৃত্যুর দিন রাতে ওয়াহাব পাটোয়ারী মেয়ের বাড়িতে যান। সেখানেই তিনি মারা যান।

তার মৃত্যুর পর চেয়ারম্যানের কাছে আমানত রাখা টাকার পুঁটলি খুলে গণনা করে ৮ হাজার ৯৮৫ টাকা পাওয়া যায়। এরপর আলাউদ্দিন চেয়ারম্যান ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী ৫ হাজার টাকা এবং ব্যবসায়ী শাহীন ২ হাজার টাকা তুলে দেন ভিক্ষুকের আত্মীয়দের কাছে।

স্থানীয়রা আরও জানান, ওয়াহাব পাটোয়ারী মাথার সমস্যায় আক্রান্ত হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে থাকতেন না। পথে-বাজারে ভিক্ষা করতেন এবং পথে-ঘাটেই ঘুমাতেন। পরিবার ও আত্মীয়স্বজনের কাছেও যেতেন না। ভিক্ষা করে পাওয়া টাকা তিনি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা রাখতেন।

মৃত্যুর পর সাবেক চেয়ারম্যান ভিক্ষুকের জমানো টাকা ফেরত দিয়ে তার জানাজা ও দাফনের ব্যবস্থা করায় স্থানীয়রা এটিকে অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী জানান, নিজের দাফনের টাকা নিজেই জমিয়ে রেখেছেন। ওয়াহাব পাটোয়ারী (ভিক্ষুক) দাদার ওসিয়ত মতে সবকিছু করা হবে। স্থানীয়রা সবাই মিলে আয়োজন করে মানুষজন খাওয়ানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ, অস্বীকার যুবদলের

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ, অস্বীকার যুবদলের

এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা

এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মেঘনায় ধরা পড়ল ১৪ কেজির কোরাল

মেঘনায় ধরা পড়ল ১৪ কেজির কোরাল

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম