Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় পথসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। একই সঙ্গে চরফ্যাশন ও মনপুরায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। বিচ্ছিন্ন মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশুপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।

শনিবার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জনতাবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। 

এমপি নয়ন আরও বলেন, চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার মান উন্নয়নে কয়েকটি প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন ও বেড়িবাঁধহীন কলাতলী ইউনিয়নে নতুন বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগসহ একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এ সময় তিনি মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল মন্নান হাওলাদারের অবদানের কথা তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

‘সাগরে মাছ ধরে এখন আর সংসার চলে না’

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম শুনে ‘বাইক কেনার ইচ্ছা নাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম