বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি সেচ্ছাসেবক লীগ নেতার
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
মো. আলম হাজারীর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারীর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মো. আলম হাজারী (৪৫) বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। তিনি বড়শালঘর ইউপি সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, আলম হাজারী বিএনপিতে যোগদানের পর এলাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি
শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সব রাজবন্দিদের মুক্তির দাবিতে তিনি সক্রিয় হয়ে ওঠেন। পুলিশ শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগ তুলেন আলম হাজারীর বিরুদ্ধে।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আলম হাজারী নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
