Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অতঃপর...

Advertisement

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অতঃপর...

প্রতীকী ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর তারিন আক্তার (২১) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় তারিনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

তারিন আক্তার ওই গ্রামের রওশন আলীর মেয়ে। তার স্বামী সবুজ মিয়া বর্তমানে সৌদি আরব রয়েছেন। তাদের সংসারে পাঁচ মাসের একটি মেয়ে বাচ্চা রয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর অসুস্থ মাকে দেখতে তারিন স্বামীর বাড়ি নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) গ্রাম থেকে বাবার বাড়ি পূর্ব কুট্টাপাড়ায় আসেন।

সোমবার সন্ধ্যায় তারিন তার স্বামী সবুজ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি রাগান্বিত হয়ে বাবার বাড়ির বসতঘরের একটি কক্ষে চলে যান।

একপর্যায়ে তার ভাবী জ্যোতিসহ পরিবারের সদস্যরা ঘরের পূর্ব পাশের দরজা দিয়ে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তারিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, তারিনের মৃত্যুর বিষয়ে  একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বর্তমানে সরাইল থানায় আছে। সুরতহালের জন্য কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন প্রিন্স মাহমুদ

ফকিরহাটে ১০ মাসে আত্মহত্যার চেষ্টা ২৫৪ জনের, মৃত্যু ৩১

ফকিরহাটে ১০ মাসে আত্মহত্যার চেষ্টা ২৫৪ জনের, মৃত্যু ৩১

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম