Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

সাংবাদিক পুলক চ্যাটার্জি।

Advertisement

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ।

সোমবার পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল কার্যালয়ের ভেতর থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তিনি পাঁচটি চিরকুট লিখে গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এর মধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়। মৃত্যুর তিন দিন পর ১০ লাখ টাকা পরিবারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পুলক চ্যাটার্জি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতিকে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী ও কন্যার উদ্দেশে লেখা চিরকুটে পুলক তাদের কাছে ক্ষমা চেয়েছেন। ছোট ভাই দীপক চ্যাটার্জির প্রতিও স্ত্রী ও সন্তানকে আগলে রাখার আকুতি জানিয়েছেন তিনি।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম