Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামে ৮ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের পর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং লাশ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখার মামলায় মো. নজরুল ইসলাম ওরফে মিঠু নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারী উপজেলার মির্জাপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১৭ বছরের কিশোরী কলি আক্তার। তিন দিন পর ১৭ অক্টোবর দানু মিয়া ব্রিক ফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ের একটি টয়লেটের ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে শনাক্ত করেন। এ ঘটনায় কিশোরীর বাবা মো. চুট্টু মিয়া হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ধর্ষণের পর কিশোরীর ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং লাশ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখার মামলায় মো. নজরুল ইসলাম মিঠুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভিকটিমের বাবা মো. চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম