Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিকিৎসকের বিরুদ্ধে ভ্যাকসিনের টাকা আত্মসাতের অভিযোগ, বিভাগীয় তদন্ত কমিটি গঠন

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

চিকিৎসকের বিরুদ্ধে ভ্যাকসিনের টাকা আত্মসাতের অভিযোগ, বিভাগীয় তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

Advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনম কেনার টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বদলি হয়ে যাওয়ার ৬ মাস পর এ মাসের ১ তারিখ লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক শাখা থেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছেংগারচর বাজার শাখার অ্যাকাউন্টে ১ লক্ষ ৮৩ হাজার টাকা জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানকে। এছাড়াও চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়সালকে সদস্য সচিব ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসানকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় সাপে কাটা ২ শতাধিক রোগী প্রতিবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনমের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ খুবই সামান্য।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সাপে কাটা রোগীদের জীবন রক্ষাকারী অ্যান্টিভেনমের জন্য উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত সেই ৩ লক্ষ টাকা একজন চিকিৎসকের আত্মসাত করার বিষয়টি খুবই ন্যক্কারজনক। দুর্নীতিগ্রস্ত এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তদন্ত কমিটির সভাপতি ডা. মাহবুবুর রহমান জানান, বিষয়টি যেহেতু তদন্তাধীন, সে কারণে এ বিষয়ে আমি আগাম কিছু বলতে চাচ্ছি না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ বলেন, ঘটনাটি আমাদের জন্য বিব্রতকর ও লজ্জাজনক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুর আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

মাদ্রাসার টেবিল-বেঞ্চ বিক্রির অভিযোগ শিক্ষক-লাইব্রেরিয়ানের বিরুদ্ধে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম