Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় থেমে থাকা মিকচার মেশিনে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল প্রকৌশলীর

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম

নওগাঁয় থেমে থাকা মিকচার মেশিনে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল প্রকৌশলীর

রাশেদুজ্জামান । ফাইল ছবি

Advertisement

নওগাঁয় সড়কের পাশে থেমে থাকা মিকচার মেশিনের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রাশেদুজ্জামান নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ১২ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুজ্জামান কুড়িগ্রামের সদাগড় গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে মহাদেবপুরে ভাড়া বাসায় থাকতেন। রাশেদুজ্জামান নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহরের একটি অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে তারা অটোরিকশাযোগে কর্মস্থল মহাদেবপুর উপজেলায় ফিরছিলেন।

রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি মিকচার মেশিনের পেছনে দ্রুতগতির অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদুজ্জামানের মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ে আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। তার মেয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনিরুল আলম বলেন, রাশেদুজ্জামানকে রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম বলেন, রাশেদুজ্জামান শহরের একটি অনুষ্ঠানে শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হাঁপানিয়া বাজার এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি মিকচার মেশিনের পেছনে দ্রুতগতির অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ মিকচার মেশিনের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম