Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় ঢুকে বুকে ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকতেন সানজিদা আক্তার। একপর্যায়ে সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সানজিদা আক্তার গুরুতর আহত হন এবং তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি করপোরেশন

রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি করপোরেশন

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম