Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে চারজনের কারাদণ্ড

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

যশোরে চারজনের কারাদণ্ড

প্রতীকী ছবি

Advertisement

যশোরে সংক্ষিপ্ত বিচারিক আদালত মাদক ও চোরাই মালামাল রাখার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল এ সাজা দিয়ে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ আলিফ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

এছাড়া বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ রতন ও সিয়াম হোসেন রনি নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতে পাঠায়। আদালত উভয়কে তিন মাস করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের চাঁচড়া ইসমাইল কলোনী এলাকায় চোরাই রিকশা ও ব্যাটারিসহ টিপু নামে একজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন। 

আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন রাজু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য

জব্দ সম্পদ, অবরুদ্ধ হিসাব তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যার পর লাশ কপোতাক্ষ নদে

ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যার পর লাশ কপোতাক্ষ নদে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম