Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

কোটালীপাড়ার ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্বে সাজানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব হৃদয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, নতুন কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

পর্দা টাঙিয়ে রেলের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

বেরিয়ে এলো আয়মানের মৃত্যুর রহস্য

‘ভাত চুরির’ অপবাদ বেরিয়ে এলো আয়মানের মৃত্যুর রহস্য

চোর অপবাদে দুই নারীকে মারপিট ও ভিডিও ধারণ, গ্রেফতার ২

চোর অপবাদে দুই নারীকে মারপিট ও ভিডিও ধারণ, গ্রেফতার ২

টুঙ্গিপাড়া আ.লীগের সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়া আ.লীগের সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা

গ্রাহকের জমা টাকা সরিয়ে রাখতেন ব্যাংক কর্মকর্তা, অতঃপর...

গ্রাহকের জমা টাকা সরিয়ে রাখতেন ব্যাংক কর্মকর্তা, অতঃপর...

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম