Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

Advertisement

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের পেছনে মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার রতনের ছবি ভাইরাল হয়েছে। শুক্রবার এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে দায়িত্বশীল একজন ছাত্র নেতা কিভাবে আলোচিত কিশোর গ্যাং লিডারকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছে তা নিয়ে সমালোচনা চলছে। 

ভাইরাল ছবিতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনে আলোচিত রতন গ্যাংয়ের প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করছে। আর এ সুযোগে কিশোর গ্যাং সদস্যরা উৎপাত এবং তাণ্ডব চালাচ্ছে।

এদিকে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা থাকায় অধিকাংশ কিশোর গ্যাং লিডারদের আইনের আওতায় আনতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। 

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কিভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে তা আমি বলতে পারব না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে। 

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম