Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: স্বপন

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

সাংবাদিকতায় নিষ্ঠার পাশাপাশি থাকতে হবে নৈতিকতা ও দেশপ্রেম: স্বপন

‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা শুধু নিষ্ঠা ও পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে নৈতিকতা, দেশপ্রেম ও মানবপ্রেম থাকা অত্যন্ত জরুরি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিতব্য গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। 

সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

তিনি বলেন, একটি পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্খা, অধিকার ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা  ‘গৌরনদী পরিক্রমা’র যাত্রা এ অঞ্চলের সংবাদপত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে তিনি উল্লেখ করেন। পত্রিকাটি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সভায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

রাজনীতি আমার কাছে ইবাদত: স্বপন

রাজনীতি আমার কাছে ইবাদত: স্বপন

নতুন দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

নতুন দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম