Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

ভেরিফিকেশনে বাদ পড়েন তামান্না। ছবি: সংগৃহীত

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন চাঁদপুরের তামান্না। নিজ উপজেলা মতলব দক্ষিণ থানার মেধাতালিকায় প্রথম হয়েছেন তিনি। জেলার মধ্যে হয়েছিলেন ১১তম। তবে দীর্ঘ আট মাস অপেক্ষার পরও নিয়োগপত্র হাতে পাননি তিনি।

বৃহস্পতিবার পুলিশ এবং এনএসআইয়ের ভেরিফিকেশনে বাদ পড়ায় তামান্নার নামে কোনো নিয়োগপত্র ইস্যু হয়নি। তার দাবি, তাকে ‘পলিটিক্যাল ট্যাগ’ দিয়ে বাদ দেওয়া হয়েছে। তিনি কিংবা তার পরিবারের কেউ কোনো সময় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দেন তামান্না। সেখানে তিনি লেখেন, ‘জন্মই আমার আজন্ম পাপ! আমি এ রাষ্ট্রযন্ত্রকে ধিক্কার জানাই! এ যেন কষ্ট করে পাওয়া চাকরি টাকে ছিনিয়ে নেওয়া, এ যেন মায়ের কোল থেকে একটা সন্তানকে ছিনতাই করা!’   

তামান্না আরও লেখেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আমার একাডেমিক সকল সার্টিফিকেট ভালো। বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জের ইংরেজি বিভাগ থেকে অনার্সে ফার্স্ট ক্লাস এবং ডিপার্টমেন্টে সেকেন্ড ও সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে ফার্স্ট ক্লাস এবং ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে মাস্টার্স সম্পন্ন করেছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ-২০২৫ এ লিখিত ও ভাইবা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমার উপজেলায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মেরিটে লিষ্টে-১ম স্থান ও সমগ্র চাঁদপুর জেলায় ১১তম হই।’ 

‘কিন্তু গতকাল ২৪ সেপ্টেম্বর আমার নামে কোনো নিয়োগপত্র ইস্যু হয়নি কারণ পুলিশ/এনএসআই ভ্যারিফিকেশনে আমাকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে সকল ধাপে উত্তীর্ণ হয়ে দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর পলিটিক্যাল ট্যাগ দিয়ে আমাকে বাদ দেওয়া হয়েছে। যেখানে আমি কিংবা আমার পরিবার কোনোকালে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না।’ 

তামান্না বলেন, ‘যে দেশে মেধার মূল্যায়ন হয় না, আমি সে দেশকে তার মেধাবীদেরসহ ধ্বংস কামনা করি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ ৫ দফা দাবি

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ ৫ দফা দাবি

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম