Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

হোটেল কক্ষে পরকীয়া প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় স্ত্রী এসে হাতেনাতে ধরেন জাকির হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে। এ সময় প্রেমিকাকে মারতে উদ্যত হন ক্ষুব্ধ স্ত্রী।ওই পুলিশ কর্মকর্তা তখন পরকীয়া প্রেমিকাকে রক্ষা করতে স্ত্রীকে মারধর শুরু করেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দৃশ্যে স্ত্রী নির্যাতনকারী ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে ডিএমপিতে কর্মরত আছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলায় চাকুরিররত অবস্থায় এক তরুণীকে বিয়ে করেন পুলিশের এসআই জাকির হোসেন। তাদের সংসারে একাধিক সন্তানের জন্ম হয়। এরপর পটুয়াখালীর দুমকী উপজেলার এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে তার। ওই নারীকে নিয়ে কুয়াকাটার একটি হোটেলে অবস্থান করার সময় হাতেনাতে এসে ধরেন জাকির হোসেনের স্ত্রী। এরপর তার স্ত্রী প্রেমিকাকে মারধর শুরু করেন। তখন জাকির হোসেন তার পরকীয়া প্রেমিকাকে বাঁচাতে স্ত্রীকে মারধর শুরু করেন। 

১৮ সেকেন্ডের ওই ভিডিও কবে কখন ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার বাউফলের কয়েকটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করার পরই টক অব দ্য টাউনে পরিণত হয়।  

পুলিশ সূত্র জানায়, চাকরি বাঁচাতে পুলিশ কর্মকর্তা জাকির তার পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেন। এখন দুই স্ত্রী নিয়ে তিনি সংসার করছেন। বর্তমানে তিনি ডিএমপিতে কর্মরত আছেন। এ বিষয়ে এসআই জাকির হোসেনের বক্তব্য জানা যায়নি। 

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনা বাউফলের না। তাই এ বিষয়ে কোনো কিছু বিস্তারিত বলতে পারছি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

মা-শিশুকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

মা-শিশুকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

৪ দিন ধরে সাগরে ভাসছে বিকল ট্রলার, উদ্ধারের অপেক্ষায় ১৮ জেলে

৪ দিন ধরে সাগরে ভাসছে বিকল ট্রলার, উদ্ধারের অপেক্ষায় ১৮ জেলে

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম