Logo
Logo
×

Advertisement

ফুটবল

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

Advertisement

সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রাখতে ইন্টার মিলানের জন্য রোববার (৩০ নভেম্বর) পিসার বিপক্ষে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর আবার পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জোড়া গোল করে দলকে জয় এনে দেন।

ম্যাচে ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ, এরপর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ, নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। সিরি ‘আ’-তে এটি তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলার গড়তে পারেননি।

ইন্টার মিলানের হয়ে লাউতারোর মোট ৩৫২ ম্যাচে ১৬৩ গোল। এই জোড়া গোলের ফলে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেললেন। সাবেক রেকর্ডধারী আলেসান্দ্রো বোনিনসেগনারের (১৭১ গোল) রেকর্ড ভাঙতে তার আর মাত্র ৯ গোল বাকি। ক্লাবের সর্বাধিক গোলের রেকর্ড জিউসেপে মেয়াজার ২৮৪।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাওতারো এই পর্যন্ত ১০টি গোল করেছেন। সিরি ‘আ’য় ১৩ ম্যাচে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষস্থানে থাকা এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮। গোল ব্যবধানের কারণে শীর্ষে রয়েছে এসি মিলান। তবে ছয় নম্বরে থাকা কোমোর সঙ্গে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান থাকায় লিগের উত্তেজনা আরও বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

প্রতি ১০ জনে ৩ জন প্রবীণ, রেকর্ড সংখ্যক শতায়ু মানুষ নিয়ে উদ্বেগে জাপান

প্রতি ১০ জনে ৩ জন প্রবীণ, রেকর্ড সংখ্যক শতায়ু মানুষ নিয়ে উদ্বেগে জাপান

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

৫০০ মিলিয়ন ইউরো ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম