Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তিনি আমার বড় ভক্ত ছিলেন, মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

তিনি আমার বড় ভক্ত ছিলেন, মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের

জর্জিয়া মেলোনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিয়েছে। মেলোনিকে লক্ষ্য করে ট্রাম্প আবারও কটাক্ষ করে বলেছেন, ইতালীয় এই নেত্রী একসময় তার ‘বড় ভক্ত’ ছিলেন। 

ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে মেলোনি তার সাথে ছবি তোলার জন্য অনুনয় করেছিলেন—ট্রাম্পের এমন দাবির পর থেকেই মূলত এই বিতর্কের সূত্রপাত হয়। মেলোনি অবশ্য ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মনগড়া বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

পাল্টাপাল্টি এই বক্তব্যের রেশ ধরে এনবিসি নিউজ -এর সাংবাদিক গ্যাব গুতিয়ারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনির দিকে নতুন করে তোপ দাগেন। ট্রাম্প বলেন, তিনি আমার বড় ভক্ত ছিলেন। কিন্তু আমি এখন আর তাকে ভক্ত হিসেবে চাই না, কারণ হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো জোটের সাথে মেলোনি ও তার দেশ পাশে ছিল না।

এর আগে ইতালীয় নিউজ চ্যানেল ‘লা সেভেন’- জানায়, ট্রাম্প দাবি করেছিলেন যে মেলোনি তার সাথে একটি ছবি তোলার জন্য ‘ভীষণ ব্যাকুল’ ছিলেন। ট্রাম্প মন্তব্য করেন, আমি হয়তো ছবিটা তুলতামই না, কিন্তু তার জন্য আমার করুণা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রকাশ করেন মেলোনি। ভিডিওটির ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লিখে দেন, আমি কিংবা ইতালি—কেউই কখনো কারও কাছে অনুনয়-বিনয় করে না।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আরও পড়ুন

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম