Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৪০ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

ছবি: সংগৃহীত

Advertisement

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। এই বিশেষ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। 

সমঝোতা স্মারকটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান তার সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, রোববারের মধ্যেই ইরানের সাথে উচ্চপর্যায়ের এই আলোচনা শুরু হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান সরকার এবং সেই সাথে কাতার ও পাকিস্তানের মূল প্রতিনিধিরা পৌঁছানো মাত্রই আমরা এই বৈঠকের পরিকল্পনা করব। তিনি ইঙ্গিত দেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই (রোববার) এই প্রক্রিয়া শুরু হতে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় অন্য পক্ষের প্রতিশ্রুতিগুলো খতিয়ে দেখতে এবং তা বাস্তবায়নের দাবি জানাতে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ড সফর করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত

ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত

বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে

বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান

আরও পড়ুন

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম