Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

যুক্তরাষ্ট্র শর্ত মানলে ইরান খুলবে হরমুজ প্রণালি। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছে ইরান। শর্তগুলো পূরণ হলে সাত দিনের শেষে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেবে তেহরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও রাখা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। এতে থাকা শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা আবার শুরু হবে। প্রস্তাবটির বড় অংশই জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ছাড় করা এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

এদিকে মার্কিন পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, আলোচনা ইতিবাচক হলেও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছেন, আলোচনায় এখনো কোনো বড় অগ্রগতি হয়নি।

এই কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। লক্ষ্য হচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানো। 

তবে হরমুজ প্রণালি খোলার আগে কোন পক্ষ কী পদক্ষেপ নেবে—এটাই আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন। যদিও এখনও এ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান: আইআরজিসি প্রধান

হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না ইরান: আইআরজিসি প্রধান

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

গোয়েন্দা তথ্য চান আইজেনকোট, গড়িমসি করছেন নেতানিয়াহু

ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াচ্ছে ইরান, নিশানায় কি ইউরোপ?

ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়াচ্ছে ইরান, নিশানায় কি ইউরোপ?

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

আরও পড়ুন

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম