Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ অভিবাসী উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা সাম্প্রতিক সময়ে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

সূত্র: এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

কেন ইসরাইলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে গ্রিস?

আল জাজিরা এক্সপ্লেইনার কেন ইসরাইলের সঙ্গে ৩৫০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে গ্রিস?

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের চুক্তি করছে ইসরাইল

গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের চুক্তি করছে ইসরাইল

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম