Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কূটনীতিকদের ওয়াকআউট ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের ক্ষোভ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

কূটনীতিকদের ওয়াকআউট ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের ক্ষোভ

গণহত্যার অপরাধে দণ্ডিত নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় এ কাণ্ড ঘটে। সংগৃহীত ছবি

Advertisement

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের সময় কয়েক ডজন কূটনীতিক হল থেকে বেরিয়ে যায়। ওই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ওয়াল্টজ কূটনীতিকদের এই ওয়াকআউটের সমালোচনা করেন।

তিনি লেখেন, জাতিসংঘে নিযুক্ত এত কূটনীতিককে ইসরাইলের বিরুদ্ধে ওয়াকআউট করতে দেখা খুবই দুঃখজনক।

ওয়াল্টজ দাবি করেন, এর আগের দিন ইরানের বক্তব্যের সময় এত সংখ্যক কূটনীতিক হল ছাড়েননি। তিনি ইরানের বিরুদ্ধে নিজ দেশের ৪০ হাজার মানুষকে মেশিনগান দিয়ে হত্যার অভিযোগও তোলেন।

নেতানিয়াহু ভাষণ দিতে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে ওঠার পরপরই কয়েক ডজন কূটনীতিক হল থেকে বেরিয়ে যান। এ সময় ইসরাইলের গাজা যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থানের প্রতিবাদ হিসেবেই এই ওয়াকআউট হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কূটনীতিকরা হল ছেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধী নেতানিয়াহু বলেন, যেসব নৈতিক কাপুরুষ এখনো হল ছাড়েননি, তারাও চাইলে চলে যেতে পারেন।

তবে মাইক ওয়াল্টজ সেই কথার সমালোচনা না করলেও আন্তর্জাতিক পরিসরে ইসরাইলের বিরুদ্ধে চাপ ও নজরদারির সমালোচনা করেছেন। তিনি ইসরাইলকে শর্তহীনভাবে অস্ত্র সরবরাহের পক্ষে অবস্থান নিয়েছেন এবং মানবাধিকার পর্যবেক্ষণের কিছু উদ্যোগকে যুক্তরাষ্ট্রের মিত্রকে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ ঘিরে কূটনীতিকদের ওয়াকআউট এবং ওয়াল্টজের পাল্টা বক্তব্য ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে চলমান তীব্র রাজনৈতিক বিভাজনকে আবারও সামনে নিয়ে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

সাত দিনের ‘আলটিমেটামের’ আগেই ইরানকে জবাব দিয়েছেন ট্রাম্প

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

দ্য আটলান্টিকের প্রতিবেদন হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম