Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

নাবাতিয়েহ আল-ফাওকায় ফসফরাস গোলা ব্যবহার করে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে গোলাবর্ষণ করে ইসরাইলি সেনাবাহিনী।  এ সময় কিছু অঞ্চলে তারা ফসফরাস গোলা ব্যবহার করে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ, মেফাদুন ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করে। এর মধ্যে নাবাতিয়েহ আল-ফাওকায় ফসফরাস গোলা ব্যবহার করা হয়। পরে একই ধরনের গোলা দিয়ে জাওতার আল-শারকিয়াহ এলাকায় আবারও হামলা চালানো হয়।

এ ছাড়া টায়ার জেলায় ওয়াদি জিবকিন এবং হারিস ও হাদাথা এলাকার উপকণ্ঠেও গোলাবর্ষণ করা হয়।

লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মারজায়ুন ও বিন্ত জবেইল জেলার মাজদাল সেলম এবং আল-গানদুরিয়াহ এলাকায় ইসরাইলি বাহিনীর ফেলে যাওয়া দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। পরে বোমা দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে দেশটিতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহতএবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। আর এসব হামলার কারণে  বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

গত জুনে হওয়া একটি কাঠামোগত চুক্তিতে ধীরে ধীরে লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার, ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি প্রশাসক মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম