Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বড় ভাবি মায়ের মতো কথাটা কি সত্য, যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

বড় ভাবি মায়ের মতো কথাটা কি সত্য, যা বললেন আহমাদুল্লাহ

Advertisement

আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আর তা হলো— বড় ভাবি তথা বড় ভাইয়ের স্ত্রী মায়ের মতন। কুরআন এবং হাদিসের কোথাও বড় ভাইয়ের স্ত্রীকে, বড় ভাবিকে মায়ের মতন বলা হয়েছে কিনা?

এবিষয়ে কথা বলেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, আমাদের সমাজে বড় ভাবির অনেক অবদান থাকে দেবর-ননদদের প্রতি। ভাবিদের স্নেহ-মমতা, অনেক ছাড় থাকে দেবর-ননদদের জন্য। যার কারণে অনেকে তাদেরকে মায়ের মর্যাদা দেন, মায়ের আসনে আসীন করেন; সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু ইসলামি শরিয়ায় যে পর্দার বিধিবিধান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বড় ভাবিকে কুরআন ও হাদিসের কোথাও মায়ের মতন বলা হয়নি, অর্থাৎ মায়ের সঙ্গে যে রকম পর্দা করা লাগে না, দেখা দেওয়া যায়, বড় ভাবির সঙ্গে এরকম পর্দা করা লাগবে না দেবরের জন্য—এমন কোনো কথা কুরআন ও হাদিসে বলা হয়নি। বরং এর উলটোটা বলা হয়েছে।

এ সম্পর্কে প্রিয় নবী (স.)-কে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছিলেন, ভাবিদের জন্য তাদের দেবররা হলেন মৃত্যুর মতো। একইভাবে পুরুষদের জন্য তাদের শ্যালিকারা হলেন মৃত্যুর মতো।

তিনি আরও বলেন, যদি বড় ভাবি মায়ের মতন হতেন সার্বিকভাবে পর্দার বিধান এ সমস্ত ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দেবরের জন্য সেটা কখনো মৃত্যুর মতো হতো না। মৃত্যু থেকে মানুষ পলায়ন করার চেষ্টা করে, দূরে থাকার চেষ্টা করে। দেবরের জন্য ভাবিকে, বা ভাবির জন্য দেবরকে এবং দুলাভাইয়ের জন্য শালিকাকে—মৃত্যু বলে নবী (স.) বোঝাতে চেয়েছেন তাদের থেকে যেন দূরত্ব বজায় রাখা হয়। কারণ এখানে ফিতনার আশঙ্কা অনেক বেশি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বড় ভাবিকে তথাকথিত মায়ের মতন মনে করে কত রকমের অনাচারের দুয়ার যে উম্মোচিত হয়েছে, কত দুর্ঘটনা যে ঘটেছে, সেটি আমরা কম-বেশি সবাই জেনে থাকব। এজন্য ইসলামি শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো এক্ষেত্রে অন্য ১০ জনের সামনে যেভাবে পর্দা করতে হবে, বড় ভাইয়ের স্ত্রী কিংবা ছোট ভাইয়ের স্ত্রীদের সেরকম একইভাবে পর্দা করতে হবে।

তিনি বলেন, অনেকে ভাসুর মনে করেন যে, ছোট ভাবির স্ত্রী হলে তার সঙ্গে আর বোধহয় পর্দা বিধান নেই—এটি সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। বরং ইসলামি শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো এক্ষেত্রে আরও কড়াকড়িভাবে পর্দার বিধান মেনে চলতে হয়। একইভাবে পুরুষদের জন্য তাদের শ্যালিকা কিংবা স্ত্রীর বড় বোন তাদের সঙ্গেও পর্দা করার ক্ষেত্রে অন্য নারীদের চাইতে কঠোরভাবে পর্দা করতে হয়; কারণ এখানে ফিতনার সুযোগ এবং সম্ভাবনাটা অনেক বেশি থাকে, শয়তান এখানে মানুষকে বেশি বিপদে ফেলে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কি একদম স্থির রাখতে হবে?

নামাজে অপ্রয়োজনীয় শরীর নড়াচড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কি একদম স্থির রাখতে হবে?

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

জুমার দিনের শ্রেষ্ঠ উপহার: দোয়া কবুলের সেরা মুহূর্ত কোনটি?

জুমার দিনের শ্রেষ্ঠ উপহার: দোয়া কবুলের সেরা মুহূর্ত কোনটি?

আরও পড়ুন

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম