Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

ফরজ গোসলের সময় অজু না করলে কি পবিত্রতা অর্জন হবে? যা বললেন আহমাদুল্লাহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

ফরজ গোসলের সময় অজু না করলে কি পবিত্রতা অর্জন হবে? যা বললেন আহমাদুল্লাহ

গোসল শুরু করার সময় বা গোসলের পূর্বে সুন্নাত তরিকা অনুযায়ী অজু করে নেওয়া উত্তম। তবে ফরজ গোসলের সময় অজু না করলে কি গোসল হবে এ বিষয়ে প্রশ্ন করা হয় বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহকে।

সম্প্রতি এক ভিডিও বার্তা এ বিষয়ে উত্তর দিয়েছেন তিনি।

শায়খ আহমাদুল্লাহর মতে, ফরজ গোসলের শুরুতে আলাদাভাবে অজু না করলেও গোসল হয়ে যাবে এবং পবিত্রতা অর্জন হবে। কারণ গোসলের মধ্যে পুরো শরীর ধৌত করার সঙ্গে অজুও হয়ে যায়।

তিনি বলেন, ফরজ গোসলের সময় শুরুতে অজু করা ফরজ বা ওয়াজিব নয়, এটি সুন্নাত। পুরো শরীরে ভালোভাবে পানি পৌঁছে গেলে (মুখের ভেতর ও নাকের নরম জায়গায় পানি দেওয়াসহ) গোসল ও পবিত্রতা অর্জন হয়ে যায়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গোসলের পর নতুন করে অজু ভাঙার মতো কোনো কাজ না করলে আলাদা অজু ছাড়াই এ পবিত্রতা নিয়ে সালাত বা নামাজ আদায় করা যাবে। তবে গোসলের সময় সুন্নাত তরিকা অনুযায়ী অজু করে নেওয়া উত্তম। 

এ প্রসঙ্গে সহিহ মুসলিমের একটি হাদিস হচ্ছে, রাসুলুল্লাহ (সা.) গোসল ফরজ হওয়ার পর ঘুমানো বা অন্য কাজ করার আগে অজু করার পরামর্শ দিয়েছেন। তবে অজু না করলে গুনাহ হবে—এমন কথা হাদিসে নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম