Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

Advertisement

গোশত মানুষের প্রিয় খাবার। বিভিন্ন হালাল প্রাণীর গোশত খাওয়া মুসলিমদের জন্য বৈধ। পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি থাকা বা কাউকে সঙ্গে রাখা জরুরি কিনা বা এক ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হবে কিনা?

এই বিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, একা একা কোনো হালাল প্রাণী (যেমন মুরগি, ছাগল ইত্যাদি) জবাই করলে তার মাংস খাওয়া সম্পূর্ণ হালাল হবে।

তার মতে, পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি থাকা বা কাউকে সঙ্গে রাখা জরুরি নয়। একা ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হয়ে যায়। 

আহমাদুল্লাহ বলেন, জবাই করার সময় আল্লাহ তাআলার নাম (বিসমিল্লাহি আল্লাহু আকবার) উচ্চারণ করা আবশ্যক। তবে কেউ যদি ভুলবশত বা ভুলে গিয়ে বিসমিল্লাহ বলতে না পারেন, তবে তাও হালাল হিসেবে গণ্য হয়।

তিনি বলেন, জবাইকারীকে মুসলিম হতে হবে এবং পশুর কণ্ঠনালী, খাদ্যনালী ও রক্তনালী কেটে ফেলতে হবে। একা জবাই করার ক্ষেত্রে ওযু থাকা বা গোসল ফরজ না থাকা সত্ত্বেও জবাই সহিহ হয় এবং মাংস হালাল থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে লক্ষণ দেখে বুজবেন কেউ আপনাকে কালো যাদু করেছে

যে লক্ষণ দেখে বুজবেন কেউ আপনাকে কালো যাদু করেছে

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কি জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কি জায়েজ? যা বললেন আহমাদুল্লাহ

বড় ভাবি মায়ের মতো কথাটা কি সত্য, যা বললেন আহমাদুল্লাহ

বড় ভাবি মায়ের মতো কথাটা কি সত্য, যা বললেন আহমাদুল্লাহ

সন্তান লালন-পালনে বাবা-মাকে ৩ অনুরোধ শায়খ আহমাদুল্লাহর

সন্তান লালন-পালনে বাবা-মাকে ৩ অনুরোধ শায়খ আহমাদুল্লাহর

জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

আরও পড়ুন

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

পকেটে পাসপোর্ট সাইজ ছবি থাকলে কি নামাজ হবে?

পকেটে পাসপোর্ট সাইজ ছবি থাকলে কি নামাজ হবে?

গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের আয় কী হালাল? যা বলছে ইসলাম

গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের আয় কী হালাল? যা বলছে ইসলাম

অফিসে ব্যক্তিগত কাজ, বেতন কি হালাল?

অফিসে ব্যক্তিগত কাজ, বেতন কি হালাল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম