Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

Advertisement

ইলিশের মৌসুম এলেই বাজারে বাড়ে রূপালি ইলিশের আনাগোনা। তুলনামূলক কম দামে ভালো ইলিশ পাওয়ার সুযোগ থাকায় অনেকেই তখন একসঙ্গে কয়েকটি মাছ কিনে রাখেন। উদ্দেশ্য একটাই-মৌসুম শেষ হলেও যেন পাতে ওঠে ইলিশের স্বাদ।

তবে সঠিকভাবে সংরক্ষণ না করলে দীর্ঘদিন ফ্রিজে রাখার পর ইলিশের স্বাভাবিক স্বাদ, গন্ধ ও তৈলাক্ত ভাব অনকটাই নষ্ট হয়ে যেতে পারে। কিছু সহজ কৌশল মেনে চললে অবশ্য দীর্ঘদিন ফ্রিজে রেখেও মাছের গুণমান অনেকটাই ধরে রাখা সম্ভব।

আস্ত ইলিশ রাখুন

ইলিশ দীর্ঘদিন সংরক্ষণের ক্ষেত্রে সম্ভব হলে মাছ না কেটে  আস্ত রাখুন। বাজার থেকে আনার পর পানি দিয়ে না ধুয়ে শুকনো সুতির কাপড় দিয়ে আলতো করে মুছে নিন।

এরপর জিপলক ব্যাগ বা মোটা প্লাস্টিকে মাছটি শক্তভাবে মুড়িয়ে নিন। খেয়াল রাখতে হবে, প্যাকেটের ভেতরে যেন যতটা সম্ভব কম বাতাস থাকে। এরপর মাছটি এয়ারটাইট কন্টেইনারে রেখে ডিপ ফ্রিজে জমিয়ে রাখুন।

পিস করে রাখলেও এই ভুল নয় 

আস্ত মাছ রাখা সম্ভব না হলে পিস করে সংরক্ষণ করা যায়। এ ক্ষেত্রে আঁশ ও নাড়িভুড়ি পরিষ্কার করে মাছের বাড়তি পানি জড়িযে নিতে হবে। এরপর অল্প লবণ ও হলুদ মাখিয়ে মাছের টুকরাগুলো সংরক্ষণ করা যায়। 

তবে মাছের গায়ে অতিরিক্ত লবণ বা হলুদ না ব্যবহার করাই ভালো। সংরক্ষণের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ব্যবহার করুন।

একসঙ্গে সব পিস রাখবেন না

মাছের টুকরোগুলো একসঙ্গে গাদাগাদি করে না রেখে প্রয়োজন অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগ অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক র্যাপে আলাদা করে রাখুন।

পরে সবগুলো প্যাকেট একটি এয়ারটাইট কন্টেইনারে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে ঠান্ডা বাতাস সরাসরি মাছের সংস্পর্শে এসে মাছ শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমে।

তাপমাত্রার দিকে নজর দিন

ইলিশ সংরক্ষণের সময় ডিপ ফ্রিজের তাপমাত্রার দিকে নজর দেওয়া দরকার। হিমায়িত খাবার সংরক্ষণের জন্য সাধারণভাবে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রা বজায় রাখা হয়।

বারবার ফ্রিজের দরজা খোলা-বন্ধ করলে তাপমাত্রার ওঠানামা হতে পারে। একইভাবে ঘন ঘন বিদ্যুৎ চলে গেলেও মাছের মানে প্রভাব পড়তে পারে। তাই যতটা সম্ভব স্থির তাপমাত্রাঃয় মাছ সংরক্ষণ করুন।

ফ্রিজ থেকে বের করেই গরম পানি নয়

ইলিশের স্বাদ ও গন্ধের অন্যতম বৈশিষ্ট্য এর প্রাকৃতিক চর্বি। সংরক্ষণের সময় এই গুণ ধরে রাখার পাশাপাশি মাছ গলানোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ। 

ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে গরম পানিতে মাছ দেবেন না। বরং ধীরে ধীরে বরফ গলাতে দিন। এতে মাছের গঠন, স্বাদতুলনামূলক ভালো থাকে।

তাই মৌসুমে কম দামে ইলিশ কিনে রাখার পরিকল্পনা থাকলে শুধু ফ্রিজে ঢুকিয়ে দিলেই হবে না সঠিকভাবে প্যাকেটজাত করা, উপযুক্ত তাপমাত্রা বজায় রাখা এবং ধীরে মাছ গলানো-এসব বিষয়ে নজর রাখুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

আরও পড়ুন

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম