Logo
Logo
×

Advertisement

জাতীয়

আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি

Advertisement

হাই কোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

আগামী রোববার প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন তিনি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

দীর্ঘ আইন পেশার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। এবার আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তার বিচারিক কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন সেই বিচারপতি মান্নান

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন সেই বিচারপতি মান্নান

শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত

ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত

৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

আরও পড়ুন

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাইরের কোনো চাপে বোয়িং কেনা হয়নি, লুকানো এজেন্ডা নেই

বাইরের কোনো চাপে বোয়িং কেনা হয়নি, লুকানো এজেন্ডা নেই

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম