Logo
Logo
×

Advertisement

জাতীয়

পরিবেশমন্ত্রী

মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

মুছাপুর ক্লোজার প্রকল্প সেপ্টেম্বরে একনেক সভায় পাশের সম্ভাবনা

জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

Advertisement

গত ২৪ আগস্টের বন্যায় নদীতে তলিয়ে যাওয়া নোয়াখালীর মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ প্রকল্পটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফেনীর একটি কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১ অক্টোবর ফেনী সফর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আমরা আশাকরি মুহুরী কহুয়া নদী প্রকল্পের মতো মুছাপুর ক্লোজারও তিনি (প্রধানমন্ত্রী) উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর ফেনী সফরের পরই আমরা ফেনীর বাদবাকি উন্নয়নের বিষয় উনার (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা বলে সমাধান করব।

১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী ও পরশুরাম সফর উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবেশ-জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

পরিবেশ-জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাস, মায়ের সঙ্গে মুক্ত আকাশে সাত বছরের রাথি

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি  কারামুক্ত

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

আরও পড়ুন

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম