Logo
Logo
×

Advertisement

জাতীয়

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি সংগৃহীত

Advertisement

শেখ হাসিনার সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে প্রশাসক পদে রদবদলের দাবি তুলেছেন দেশের ক্রীড়ামোদীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেড়ারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করেছেন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে সমর্থকদের একটি সংগঠন। বাফুফে ভবন ঘেরাও করে এ নিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

জানা গেছে, সংগঠনটির কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল বেপারী শিপলু এক পোস্টে বলেন, ‘সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামীকাল (আজ) আমরা টেনে নামাব। ২৪ ঘণ্টা পর বাফুফে ভবন দখল নেওয়া হবে।’

২০২৩ সালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয় দেশের সাংবাদিক মহল। এ কারণে অনারারি সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। 

গত ১৬ বছর ধরে বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময় তার পদত্যাগের দাবি উঠলেও সায় দেননি তিনি।
 

Advertisement

বাংলাদেশ ফুটবল ফেড়ারেশন বাফুফে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল আলট্রাস

Advertisement

আরও পড়ুন

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন বন্ধু দ্বীপ

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম